বায়তুল মোকাররম দাখিল মাদরাসা – আমাদের পরিচিতি
মহান আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ মেহেরবানীতে ১৯৯৪ সালে উত্তরাঞ্চলের একটি ব্যতিক্রমধর্মী, সম্পূর্ণ অরাজনৈতিক ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বায়তুল মোকাররম দাখিল মাদরাসা প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই মাদরাসাটি দ্বীন ইসলামের খিদমত, সৎ চরিত্র গঠন এবং শিক্ষার্থীদের অন্তর্নিহিত গুণাবলীর সুষম বিকাশকে প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণ করে এগিয়ে চলছে।
আধুনিক পাঠক্রম, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, শৃঙ্খলাবদ্ধ পরিবেশ এবং নৈতিক শিক্ষার সমন্বয়ে অল্প সময়েই মাদরাসাটি দেশের একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শিক্ষার মান, বোর্ড পরীক্ষার উৎকৃষ্ট ফলাফল এবং সার্বিক শৃঙ্খলার জন্য প্রতিষ্ঠানটি সমগ্র রংপুর জেলা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মাদরাসা শুনাম অর্জন করেছে।
অত্র মাদরাসার ধারাবাহিক অগ্রগতি ও উন্নয়নকে আরও গতিশীল করতে এবং শিক্ষার্থীদের জন্য রাষ্ট্রীয় সহায়তা ও সুব্যবস্থা নিশ্চিত করতে প্রতিষ্ঠানের অবিলম্বে জাতীয়করণ বর্তমান সময়ের এক গুরুত্বপূর্ণ দাবি হিসেবে বিবেচিত হচ্ছে।